ঘোড়াঘাটে প্রস্তুত দ্বিগুন কোরবানির পশু

এফএনএস (মোখলেছুর রহমান সওদাগর; ঘোড়াঘাট, দিনাজপুর) : | প্রকাশ: ২২ মে, ২০২৬, ০৪:৪১ পিএম
ঘোড়াঘাটে প্রস্তুত দ্বিগুন কোরবানির পশু

দিনাজপুরের ঘোড়াঘাটে এবারে কোরবানির পশু দ্বিগুনেরও বেশি প্রস্তুত রাখা হয়েছে। ঘোড়াঘাট উপজেলা প্রানীসম্পদ অফিসে কর্মরত ডা: রবিউল ইসলাম জানান, উপজেলার কোরবানির পশুর চাহিদা প্রায় ৬হাজার ৫শটির মত। কিন্তু আমাদের ১টি পৌরসভা ও ৪টি ইউনিয়নের ছোট-বড় ৬৫৪টি  গরু ও ছাগল খামারীরা ৭ হাজার ২৪৮টি কোরবানির পশু পস্তুত করেছেন। এর মধ্যে ১ হাজার ৫০৫টি ষাঁড়,৮০৩টি বলদ,২ হাজার ৪০৮টি গাভী,২টি মহিষ,৩ হাজার ৫৬০টি ছাগল ও ৭০টি ভেড়া। খামারিরা জানান,প্রাকৃতিক উপায়ে সবুজ ঘাস,খৈল,কুড়া ও দানাদার খাদ্য দিয়ে পশুগুলিকে লালন পালন করা হয়েছে। তবে গো খাদ্যের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যায় বেড়েছে। ঈদ মাত্র আর কয়েকদিন বাকী এ কারনে পশু হাটগুলি জমতে শুরু করেছে,এমন চিত্রই দেখা গেছে শুক্রবারের ঘোড়াঘাট পৌর পশুর হাটে।

আপনার জেলার সংবাদ পড়তে