ঝিনাইদহে এনসিপির মূখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলা, ডিম ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।শুক্রবার দুপুরে ঝিনাইদহ শহরের পুরাতন কালেক্টরেট মসজিদ থেকে জুমার নামাজ শেষে বের হলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহেদ আহম্মেদের সঙ্গে কথা বলে বের হওয়ার পরপরই এ হামলার ঘটনা ঘটে।
জুমার নামজের পরপরই মসজিদের সামনে এ ঘটনা ঘটেছে। সেখানে কিছু উচ্ছৃঙ্খল যুবক এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা করে। এসময় তাদের হাতে ছিল লোহার রড ও লাঠিসোঁটা এবং হকিষ্টিক। সাধারণ মানুষ এ ঘটনায় আতঙ্কিত হয়ে দিগবিদিক দৌড়াদৌড়ি করতে থাকে। পরে নাসির উদ্দীন পাটোয়ারীসহ জেলার নেতৃবৃন্দ ঝিনাইদহ সদর থানায় অবস্থান নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেন। ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল জানান, এ ঘটনায় ছাত্রদলের কেউ জড়িত নয়।এনসিপির যুগ্ম সদস্য সচিব ও ঝিনাইদহের ছেলে তারেক রেজা জানান, আমরা মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার পরপরই এ ঘটনা। আমরা মসজিদে নিরাপদ নয়। তাহলে দেশটা কার কাছে নিরাপদ।