কোরবানীকে সামনে রেখে উপজেলার বিভিন্ন কামাল পল্লীতে বেড়ে কামারদের ব্যস্ততা। দা, বটি, ছুরি, চা পাতি সহ বিভিন্ন সরঞ্জাম তৈরীতে ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা। আর মাত্র কয়েকদিন পর পবিত্র ঈদ-উল-আযহাকে সামানে রেখে দিন রাত কঠোর পরিশ্রমে ব্যস্ত সময় পার করছেন কামার শিল্পের কারিগরেরা।
উপজেলার বিভিন্ন কামার পল্লীতে এখন টুং টাং শব্দ আর আগুনের জ্বলকানিতে মুখর পরিবেশ। কয়লার আগুনে লাল টক টকে লোহা গরম করে হাতুরির আঘাতে তৈরী দা, বটি, ছুরি, চা পাতি, চাকু সহ কোরবানীর প্রয়োজনীয় সরঞ্জাম। কাহারোল উপজেলার সাহাপুর গ্রামের রবিন বলেন, সারা বছর তেমন কাজ না থাকলেও ঈদ-উল-আযহাকে ঘিরেই তাদের মূল উর্পাজন হয়, একই গ্রামের রনজিৎ কুমার জানান, আমাদের কেনা বেচা এখনো শুরু হয়নি। গরু ও ছাগল বিক্রির উপর নির্ভর করে আমাদের বেঁচা কেনা। গরু কেনা যখন জমে উঠে তখনেই মানুষ ছুরি, চা পাতি, বটি সহ আনুসাংগিক জিনিস পত্র কিনতে ভীড় জমায়।