রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবোর্ধনা

এফএনএস (মোঃ ওহেদুল ইসলাম মিলন; রাণীনগর, নওগাঁ) :
| আপডেট: ২২ মে, ২০২৬, ০৮:৫০ পিএম | প্রকাশ: ২২ মে, ২০২৬, ০৫:৪৮ পিএম
রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবোর্ধনা

নওগার রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবোর্ধনা প্রদান করা হয়েছে। বৃহ-্পতিবার রাতে উপজেলার কালীগ্রাম কসবাপাড়া গ্রামে আনুষ্ঠানিকভাবে আটজন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদেরকে এই সংবোর্ধনা প্রদান করা হয়।  কালীগ্রাম কসবাপাড়া সূর্য তরুণ ক্লাব ও গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত সংবোর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মো: ওহেদুল ইসলাম মিলন (সাংবাদিক)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ-ি’ত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান এবং প্রধান বক্তা হিসেবে উপ-ি’ত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপ-ি’ত ছিলেন,রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল,উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক নয়ন খান লুল,উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন,সদস্য আনোয়ার হোসেন,উপজেলা সেচ্ছা সেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল ও সদস্য সচিব মাহমুদ হাসান বেলাল,কালীগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছোলাইমান মন্ডল প্রমূখ। এছাড়া প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সিরাজুল ইসলাম প্রবাসীদের পক্ষ থেকে অনুষ্ঠানে বক্তব্য তুলে ধরেন। অনুষ্ঠানে প্রথমেই আটজন প্রবাসীকে ফুলের তোরা দিয়ে সংবোর্ধনা প্রদান করা হয়। এর পর প্রবাসী আটজনকে কদবেল গাছের চারা উপহার দেয়া হয়। অনুষ্ঠানে অত্র ক্লাবের সদস্যবৃন্দ এবং গ্রামবাসী উপ-ি’ত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে