তানোরে পুকুর পাড় দখল করে দোকান নির্মানের অভিযোগ

এফএনএস (সাইদ হোসেন সাজু; তানোর, রাজশাহী) : | প্রকাশ: ২২ মে, ২০২৬, ০৬:২৭ পিএম
তানোরে পুকুর পাড় দখল করে দোকান নির্মানের অভিযোগ

রাজশাহীর তানোরে কলমা ইউপির লিজানী বাজারের লিজানী নামক পুকুর পাড়ের সরকারী জায়গা ও ভিপি পুকুরের মধ্যের জায়গা জবর দখল করে পাঁকা দোকান ঘর নির্মানের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় গত ১২ই মে চোরখৈর গ্রামের খাজা ময়েন উদ্দিনের পুত্র আব্দুল আজিজ বাদি হয়ে চকরহমক গ্রামের  সলেমান প্রামানিকের পুত্র কলমা ইউপির ৭নং ওয়ার্ড আ' লীগ সভাপতি সুলতান আলী ও একই গ্রামের জেকের আলীর পুত্র আপন আলীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।  অভিযোগ ও প্রত্যক্ষদর্শীসহ এলাকাবাসী সুত্রে জানা গেছে, তানোর উপজেলার কলমা ইউপির ৭নং ওয়ার্ডের লিজানী বাজারের চকরহমত মৌজার আর.এস দাগ নং ৪৬৪, ১নং খাস ক্ষতিয়াত ভুক্ত সরকারি খাস সম্পত্তি পুকুর পাড় ও ভিপি সম্পত্তির পুকুরের ভিতরে পাকা দোকান ঘর নির্মাণ করছেন ৭নং ওয়ার্ড আ' লীগ সভাপতি সুলতান ও আপন।  এলাকাবাসী নিষেধ করলেও কারো কথায় তারা কোন রকমের কর্ণপাত করছেন না। এঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। 

অভিযোগকারী আব্দুল আজিজ ক্ষোভ প্রকাশ করে বলেন, আ' লীগ সরকারের আমলে ক্ষমতার দাপট দেখিয়ে  লিজানী বাজারের ভিপি পুকুর পাড়ের সরকারী খাস জায়গা জবর দখল করে দোকান ঘর নির্মান করে আছে। বর্তমানে ওই আ' লীগ নেতা এবার পুকুর পাড়ের পাশাপাশি ভিপি পুকুরের মধ্যে পাঁকা ঘর নির্মান করছেন। তিনি বলেন, আমি অভিযোগ করেছি কিন্তুে খন পর্যন্ত কোন পদক্ষেপ নেয়া হয়নি। তিনি বলেন, সুলতানের ঘর নির্মান বন্ধ করতে না পারলে অনেকই এই পুকুর ও পুকুর পাড়ের সরকারী জায়গা দখলে নিতে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে তাই এই ঘর নির্মান বন্ধ করা জরুরী বলেও জানান তিনি।  এব্যাপারে মুঠো ফোনে যোগাযোগা করা হলে অভিযুক্ত সুলতান আলী বলেন, আমার প্রয়োজন তাই করছি জানিয়ে মোবাইল ফোনের সঙযোগ বিচ্ছিন্ন করেন। পরে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি আর রিসিফ করেননি। ব্যাপারে তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে