তেলিগাতীতে সপ্তাহব্যাপী গরু-ছাগলের হাট উদ্বোধন

এফএনএস (মোঃ মাসুমার রহমান; কালিয়া, নড়াইল) : | প্রকাশ: ২২ মে, ২০২৬, ০৭:০২ পিএম
তেলিগাতীতে সপ্তাহব্যাপী গরু-ছাগলের হাট উদ্বোধন

‎পবিত্র ঈদুল আযহা উপলক্ষে খুলনার ফুলবাড়ীগেটের তেলিগাতী সিটি বাইপাস সড়কসংলগ্ন বালুর মাঠে আজ (২২ মে) থেকে সপ্তাহব্যাপী বিরাট গরু-ছাগলের হাট বসছে। এ উপলক্ষে তেলিগাতী ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলজার হোসেন এর সভাপতিত্বে উক্ত হাটের শুভ উদ্বোধন করা হয়। ফুলবাড়িগেট বাজার বণিক সমিতির সভাপতি ও খুলনা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মীর কায়ছেদ আলী প্রধান অতিথি হিসাবে উক্ত গরু-ছাগলের হাট উদ্বোধন করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খানজাহান আলী থানা বিএনপি'র সাধারণ সম্পাদক আবুসাইদ হাওলাদার আব্বাস।

আপনার জেলার সংবাদ পড়তে