তানোরে ট্রাকসহ ৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

এফএনএস (সাইদ হোসেন সাজু; তানোর, রাজশাহী) : | প্রকাশ: ২২ মে, ২০২৬, ০৭:২৭ পিএম
তানোরে ট্রাকসহ ৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

রাজশাহীর তানোরে থানা পুলিশের অভিযানে ট্রাকসহ ৫ কেজি গাঁজা উদ্ধার ও ট্রাক চালক এবং হেলপারকে গ্রেপ্তা করা হয়েছে। গ্রেপ্তাকৃতরা হলেন পবা উপজেলার মহানন্দখালি উত্তরপাড়া গ্রামের শফিকুল ইসলামের পুত্র ট্রাক চালক রনিউর রহমান (৩৫) ও একই উপজেলার পুঠিয়া পাড়া গ্রামের ইনতাজ আলীর পুত্র ট্রাকের হেলপার ইমন আলী(২৪)।  তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতের ভোর ৪টার দিকে তানোর থানার সেকেন্ড অফিসার এসআই মাসউদ আলী ও এসআই আবু নাঈম সংগীয় ফোর্সসহ তানোর পৌর এলাকার তালন্দ বাজারের ধান পট্রিতে দাড়িয়ে থাকা ট্রাক ঢাকা-মেট্রো ট- ২০ -৪৫৩০ ট্রাকে তল্লাশী চালিয়ে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

তিনি বলেন, এঘটনায় তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং ট্রাক জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। গ্রেপ্তারকৃতরা ট্রাকের বনাটের ভেতরে করে গাঁজা গুলো বিক্রির জন্য নিয়ে এসে ট্রাক নিয়ে সেখানে অপেক্ষা করছিলো বলেও জানান তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে