ফুলদী নদীর ওপর সেতু নির্মাণে সরকার আন্তরিক: প্রতিমন্ত্রী রশিদ

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ২২ মে, ২০২৬, ১১:২৯ পিএম
ফুলদী নদীর ওপর সেতু নির্মাণে সরকার আন্তরিক: প্রতিমন্ত্রী রশিদ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ফুলদী নদীর ওপর সেতু নির্মাণের বিষয়ে সরকারের আন্তরিকতার কোনো কমতি নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। 

তিনি বলেছেন, ‘জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর এবং এ ব্যাপারে বাস্তবতার নিরিখে প্রয়োজনীয় যাচাই-বাছাই কাজ শেষে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।’

তিনি বলেছেন, ‘জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর এবং এ ব্যাপারে বাস্তবতার নিরিখে প্রয়োজনীয় যাচাই-বাছাই কাজ শেষে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।’ শুক্রবার (২২ মে) বিকালে গজারিয়া উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন সংলগ্ন রসলুপুর খেয়াঘাট এলাকায় সেতু নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শনে এসে সাংবাদিকদের হাবিবুর রশিদ এসব কথা বলেন।

এ সময় হাবিবুর রশিদ আরও বলেন, “আজকে স্থানীয় সংসদ সদস্য আমাদের সবাইকে এখানে নিয়ে এসেছেন, তিনি জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চান। আমরাও চাই তাকে সর্বোচ্চ সহযোগিতা করতে। বাস্তবতার আলোকে সবকিছু যাচাই-বাছাই করা হবে এবং এখানে ফান্ডিংয়ের ব্যাপারে আছে। গজারিয়া উপজেলার ফুলদী নদীর উপর সেতু নির্মাণে সরকারের আন্তরিকতার কমতি নেই। প্রকল্পটি বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধভাবে চেষ্টা করছি।

তিনি বলেন, “২০০২ সালে তৎকালীন বিএনপি সরকার ক্ষমতা থাকাকালীন এই নদীর উপর সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে আওয়ামী লীগ সরকার বিএনপি কর্তৃক উদ্যোগ নেওয়া হয়েছে এ রকম অনেক প্রকল্পই বাস্তবায়ন করেনি। জনগণের ভোটে পুনরায় বিএনপি সরকার গঠন করেছে। অল্প সময়ের ভেতরে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।” এ সময় মুন্সীগঞ্জ-৩ আসনের সাংসদ কামরুজ্জামান রতন বলেন, “প্রতিমন্ত্রী মহোদয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, সড়ক ও জনপদের প্রধান প্রকৌশলীসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা একটি জায়গায় ছোট্ট একটি ব্রিজ নির্মাণের ব্যাপারে এসেছেন। আপনাদের বুঝতে হবে উনাদের আন্তরিকতার কোন কমতি নেই।” পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, সড়ক ও জনপদ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান, বিআরটিএর চেয়ারম্যান মোহাম্মদ হাবীবুর রহমান, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মাহমুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) হামিদা মুস্তফা প্রমুখ। উল্লেখ্য, ২০০২ সালের ২৮ ফেব্রুয়ারি তৎকালীন যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা এই স্থানে সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। তবে ভিত্তিপ্রস্তর স্থাপনের পর দুই যুগ অতিবাহিত হলেও সেতু নির্মাণ কাজ শুরু হয়নি। বর্তমানে প্রকল্পটি বাস্তবায়নের খবরে আশার আলো দেখছেন গজারিয়ার দুইটি ইউনিয়নের অন্তত ৩০ হাজার মানুষ।

আপনার জেলার সংবাদ পড়তে