বরিশালের মুলাদীতে ১৭০টি ইয়াবাসহ ছালাম মাঝি (৩৮) নামের এক মাদক ব্যববসায়ীকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে মুলাদী পৌর ভবন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ছালাম মাঝি মুলাদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আলাউদ্দীন ওরফে আলাল মাঝির ছেলে।
থানা পুলিশ জানায়, শুক্রবার বিকেলে ছালাম মাঝি পৌর এলাকায় ইয়াবা বিক্রি করছিলেন।গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৩টার দিকে তাকে পৌরভবন এলাকা থেকে হাতেনাতে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৭০টি ইয়াবা জব্দ করা হয়। থানায় ছালাম মাঝির বিরুদ্ধে থানায় মাদক আইনে ১২টি ও ১টি চুরি মামলা রয়েছে।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে নতুন মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।