রাজশাহীতে গুম প্রতিরোধ আইন পাস ও গুমের শিকার পরিবারগুলোর পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছে মানবাধিকার সংগঠন ‘অধিকার’। শনিবার (২৩ মে) নগরীর অলোকার মোড় চেম্বার ভবনের সামনে আয়োজিত এ কর্মসূচিতে মানবাধিকারকর্মী ও সাংবাদিকরা অংশ নেন।
বক্তারা বলেন, গুমের শিকার পরিবারগুলো আজও আর্থিক সংকট ও অনিশ্চয়তার মধ্যে মানবেতর জীবনযাপন করছে। তারা গুম প্রতিরোধ আইন দ্রুত পাস, ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত, ব্যাংক হিসাব ও সম্পত্তির অধিকার প্রদান এবং গুমের সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান। মানববন্ধনে আরও অভিযোগ করা হয়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুমকে রাষ্ট্রীয় নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। মানবাধিকার সুরক্ষা ও বিচারহীনতা বন্ধে কার্যকর ও স্বচ্ছ আইন প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।