বাগমারায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

এফএনএস (বাগমারা, রাজশাহী)
| আপডেট: ২৩ মে, ২০২৬, ০৫:৫১ পিএম | প্রকাশ: ২৩ মে, ২০২৬, ০৫:৫১ পিএম
বাগমারায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রাজশাহীর বাগমারায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় মোট ৪২টি ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুইটি পৌরসভার শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ১২৬ জন শিক্ষার্থীকে পুরস্কার ও সনদ প্রদান করা হয়। ভবানীগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম। এ সময় ভবানীগঞ্জ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এলিশ সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায়।
আপনার জেলার সংবাদ পড়তে