কিশোরগঞ্জের ভাস্করখিলা বিলের খালটি খনন করা হবে: জেলা প্রশাসক

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৩ মে, ২০২৬, ০৬:১৬ পিএম
কিশোরগঞ্জের ভাস্করখিলা বিলের খালটি খনন করা হবে: জেলা প্রশাসক

কিশোরগঞ্জ জেলা প্রশাসক মিজ সোহানা নাসরিন বলেছেন, কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের সবচে বড় বিল ভাস্করখিলা। এই বিলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে খাল খননের জন্য সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছি। বরাদ্দ পেলেই খাল খনন শুরু হবে ইনশা আল্লাহ। বর্তমান সরকারের দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির প্রধান উদ্দেশ্য হলো কৃষি উন্নয়ন,জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশের ভারসাম্য রক্ষা। আমি যোগদান করার পরেই কিশোরগঞ্জের হাওরাঞ্চসহ তলিয়ে যাওয়া বোরো ফসলের জমি পরিদর্শন করেছি। কৃষকদের সাথে কথা বলে তাঁদের দু:খগাঁথা জেনেছি। সরকার ক্ষতিগ্রস্থ কৃষকদেরকে ক্ষতিপূরণ দেবে। এই সদর উপজেলায় আজ পরিদর্শনে এসেই একটি বৃক্ষরোপন করেছি। আপনারাও বৃক্ষরোপন করে দেশকে সবুজায়ন করুন।

বর্তমান সরকারের অগ্রাধিকার কর্মসূচি কৃষক কার্ড ও কৃষি ঝণ মওকুফ,খাল খনন,বৃক্ষরোপন ইত্যাদি বিষয়ে অবহিতকরণের লক্ষ্যে শনিবার দুপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে সদর উপজেলার অডিটরিয়াম হল রুমে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

কিশোরগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মো: কামরুল হাসান মারুফের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা সিনিয়র তথ্য অফিসার মো: আসাদুজ্জামান কাউসার,সহকারী পরিচালক মো. সাইফুল আলম, মো: ফখরুল ইসলাম, জেলা কৃষকদলের আহবায়ক অ্যডভোকেট মাজহারুল ইসলাম, সদস্য সচিব ওবায়দুল্লাহ ওবায়েদ, কৃষি অফিসার মো: জয়নুল আলম তালুকদার প্রমুখ। পরে জেলা প্রশাসক সোহানা নাসরিন, পল্লী সঞ্চয় ব্যাংক কিশোরগঞ্জ সদরে বিভিন্ন সমিতির  সদস্যগণের মধ্যে ঝণ বিতরণের চেক প্রদান করেন। এর আগে তিনি সদর উপজেলা পরিষদের হল রুমে উপজেলা পর্যায়ের বিভাগীয় কর্মকর্তাগণ এবং গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিণিময় করেন। এসময় তিনি উপজেলার বিভাগীয় কর্মকর্তাদের দাপ্তরিক কথাবার্তা শোনেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। সভায় তিনি পাগলা মসজিদের অর্থায়নে উপজেলার অসহায় অসুস্থ রুগীদের মধ্যে দুই লাখ পনের হাজার টাকার চেক বিতরণ করেন। একই সাথে কিশোরগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্যকেন্দ্রের মাধ্যমে সদরের ৪জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করেন এবং উপজেলা পরিষদ চত্বরে একটি বৃক্ষরোপন করেন। এ সময় কিশোরগঞ্জ সদর উপজেলার বিভাগীয় কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিকদলের লোকজন, গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে