আসন্ন ঈদুল আযহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভা এলাকার অসহায় ও দুস্থদের মধ্যে মানবিক সহায়তা কর্মসূচীর ভিজিএফের চাল বিতরণ শুরু হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টায় পৌরসভা কার্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক জাকির মুন্সী। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, উপসহকারী কৃষি কর্মকর্তা রাকীব উদ্দীন, রহনপুর পৌরসভার উপসহকারী প্রকৌশলী আবু সায়েম, প্রধান সহকারী সারোয়ার জাহান, লাইসেন্স পরিদর্শক সৈয়দ আব্দুল মুকিত আপেলসহ পৌরসভার অন্য কর্মকর্তা কর্মচারীসহ উপকারভোগীরা।
উল্লেখ্য, রহনপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের অসহায় ও দুস্থ ৪ হাজার ৬২৫ জনকে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়। ২৩ থেকে ২৪ মে পর্যন— দুইদিনব্যাপী সকাল ৮টা থেকে বিকেলে ৪ টা পর্যন— পৌরসভার নতুন ভবনে দেওয়া হচ্ছে এই চাল।