কিশোরগঞ্জে পি ভি এইচ পি প্রকল্পের অবহিতকরণ কর্মশালা

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৩ মে, ২০২৬, ০৬:৩২ পিএম
কিশোরগঞ্জে পি ভি এইচ পি প্রকল্পের অবহিতকরণ কর্মশালা

কিশোরগঞ্জের পি ভি এইচ পি প্রকল্পের জেলা পর্যায়ের অবহিতকরণ কর্মশালায় অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক কর্মশালার আয়োজন করা হয়।জেলা প্রশাসক সোহানা নাসরিন এর সভাপতিত্বে এই কর্মশালায় আরো উপস্থিত ছিলেন জেলা সমাজসেবার উপপরিচালক কামরুজ্জামান খান, জেলা শিক্ষা অফিসার শামছূন্নাহার মাকছুদা, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক আলআমিন ভূঁইয়া সহ বিভিন্ন এনজিওর কর্মী ও বিভিন্ন স্কুলের প্রধান গন। এসময় বক্তারা সারাদেশে শিশু ও নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাবাইকে এগিয়ে আসার আহবান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে