পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে মক্তবে আসা শিশুদের যৌন নিপীড়নের অভিযোগে বেল্লাল হোসেন নামে এক মসজিদের ইমামকে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করেছে গ্রামবাসী। শনিবার সকালে তাকে পুলিশ আটকের পর প্রাথমিক চিকিৎসা শেষে থানা পুলিশের হেফাজতে রয়েছে। কলাপাড়ার দিয়ার আমখোলা গ্রামে একটি মসজিদের ইমাম বেল্লাল হোসেন। ওই মসজিদের মক্তবে পড়তে আসা শিশুদের দীর্ঘদিন ধরে সে নিপীড়ন চালিয়ে আসছে। শনিবার সকালে এক শিশুকে নিপীড়ন চালানোর সময় অন্য শিশুর অভিভাবক ও এলাকার লোকজন তাকে হাতে নাতে আটক করে গণধোলাইয় দেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিম হোসেন জানান, এক অভিভাবকের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করার প্রস্তুতি চলছে।