গজারিয়ায় চলাচলের পথ নিয়ে দ্বন্দ্ব, সংবাদ সম্মেলনে অভিযোগ

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ২৩ মে, ২০২৬, ০৮:২৩ পিএম
গজারিয়ায় চলাচলের পথ নিয়ে দ্বন্দ্ব, সংবাদ সম্মেলনে অভিযোগ

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষ্ণীপুর এলাকায় জমি ও বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার পাঁয়তারা চলছে বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগ তুলে শনিবার বিকেলে লক্ষ্ণীপুর এলাকায় সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় কয়েকটি পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে স্থানীয় বাসিন্দা ইয়াসিন সরকার ও নাজিম সরকার অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিরোধপূর্ণ জায়গা নিয়ে প্রতিবেশীদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। তবে সম্প্রতি হারুন গং ওই রাস্তা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে বলে দাবি তাদের। তারা বলেন, এটি শুধু একটি পরিবারের নয়, বরং আশপাশের কয়েকটি পরিবারের নিয়মিত চলাচলের একমাত্র পথ। তাদের ভাষ্য, রাস্তা বন্ধ হয়ে গেলে স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়বে। এমনকি কোনো ব্যক্তি মারা গেলে লাশবাহী খাটিয়া নেওয়ার মতো পথও অবশিষ্ট থাকবে না। তারা অভিযোগ করেন, প্রতিপক্ষ পরিকল্পিতভাবে রাস্তা সংকুচিত ও বন্ধ করার চেষ্টা করছে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, এ রাস্তা নিয়ে এর আগেও স্থানীয়ভাবে একাধিকবার আপস-মীমাংসা হয়েছে। সে সময় উভয়পক্ষের সমঝোতার ভিত্তিতে চলাচল অব্যাহত থাকলেও বর্তমানে আবারও বিরোধ সৃষ্টি করা হচ্ছে। তাদের দাবি, প্রতিপক্ষের জমির রেকর্ডে ভুলবশত অতিরিক্ত জমি অন্তর্ভুক্ত হওয়ায় সেই হিসাবকে ভিত্তি করে রাস্তার অংশ নিজেদের দাবি করা হচ্ছে। এ সময় বক্তারা সম্প্রতি সংঘটিত মারামারির ঘটনার প্রসঙ্গও তুলে ধরেন। তারা বলেন, ওই ঘটনায় প্রতিপক্ষের পক্ষ থেকে আহত হওয়ার যে দাবি করা হয়েছে, তা সত্য নয়। পাশাপাশি জায়গা সংক্রান্ত বিরোধ নিয়ে বিভিন্ন মাধ্যমে প্রকাশিত কিছু সংবাদকে ‘মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলেও অভিযোগ করেন তারা। ভুক্তভোগীদের দাবি, সংশ্লিষ্ট জমি ও রাস্তা নিয়ে বর্তমানে আদালতে মামলা চলমান রয়েছে। তাই আদালতের রায় ও প্রশাসনিক সিদ্ধান্তের আগেই কোনো পক্ষ যেন জোরপূর্বক রাস্তা বন্ধ করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।

সংবাদ সম্মেলনে এলাকাবাসী সুষ্ঠু তদন্ত ও নিরপেক্ষ সমাধানের দাবি জানান। একই সঙ্গে চলাচলের পথ উন্মুক্ত রাখার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা। তবে এ বিষয়ে অভিযুক্ত হারুন গংয়ের বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী জানান, জমি ও চলাচলের রাস্তা সংক্রান্ত বিরোধ নিয়ে উভয় পক্ষই থানায় অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তিনি বলেন, থানা পুলিশ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে বিরোধটি শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা

আপনার জেলার সংবাদ পড়তে