রাজধানীর চকবাজারের হত্যা মামলার আসামি নোয়াখালীতে গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি
| আপডেট: ২৩ মে, ২০২৬, ০৮:৫৫ পিএম | প্রকাশ: ২৩ মে, ২০২৬, ০৮:৫৫ পিএম
রাজধানীর চকবাজারের হত্যা মামলার আসামি নোয়াখালীতে গ্রেফতার

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। বৃহস্পতিবার ২১ মে রাতে র‌্যাব-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-১১ এর সহযোগিতায় নোয়াখালী জেলার সুধারাম থানাধীন মাইজদী এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ডিএমপি, ঢাকার চকবাজার থানার মামলা নং- ০৯ তারিখ- ১৬/০৫/২০২৬ খ্রি. ধারা- ৩০২/৩৪ পেনাল কোড, ১৮৬০ এর অন্যতম এজাহার নামীয় আসামী  মো: সাহাবুদ্দিন (৩৫), পিতা- মৃত শফিকুল ইসলাম ফরাজী, সাং- বিষনুকা, থানা- সুধারাম, জেলা-নোয়াখালী’কে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, ডিএমপি, ঢাকার চকবাজার থানার দেবিদাসঘাট এলাকায় ভাঙ্গারী বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসা ইউনূস (৪০), পিতা- অলি মিয়া, সাং- কাশিপুর, থানা- কতোয়ালী, জেলা- বরিশাল’কে একই এলাকার “খুরশীদ প্লাস্টিক” নামের একটি প্লাস্টিক ওয়েস্টেজের দোকানের মালামাল চুরির অপবাদ দিয়ে গ্রেফতারকৃত আসামী মো: সাহাবুদ্দিন (৩৫)’সহ কয়েকজন একত্র হয়ে গত ১৫/০৫/২০২৬ তারিখ সকাল অনুমান ১১.৪৫ ঘটিকায় এলাপাথারী ভাবে মারপিট করে রক্তাক্ত জখম করে।  এতে ঘটনাস্থলেই ভিকটিম ইউনূস (৪০) মারা যায়। এ ঘটনায় ভিকটিম ইউনূস (৪০) এর মা ডিএমপি, ঢাকার চকবাজার থানায় একটি লিখিত অভিযোগ দিলে উক্ত হত্যা মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে