কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা তারাগুনিয়া ফুটবল মাঠে শনিবার সকালে পুরাতন মোটরসাইকেল হাটের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বিএনপি নেতা নোমান খসরুর সভাপতিত্বে উদ্বোধন করেন উপজেলা বিএনপি সেক্রেটারি আলহাজ্ব বিল্লাল হোসেন, এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির অন্যতম নেতা মোঃ শামীম রেজা মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সবুর মোল্লা, আবুলকালাম, রাজু মোল্লা। প্রথম দিনই এ হাটে বিপুল পরিমাণ মোটরসাইকেল এর সমাগম ঘটে।