বাবার খনন করা খাল ৪৭ বছর পর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এফএনএস (এইচ এম জোবায়ের হোসাইন; ত্রিশাল, ময়মনসিংহ) :
| আপডেট: ২৩ মে, ২০২৬, ০৯:২৪ পিএম | প্রকাশ: ২৩ মে, ২০২৬, ০৯:২৪ পিএম
বাবার খনন করা খাল ৪৭ বছর পর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহের ত্রিশালে ১৯৭৯ সালে বাবার খনন করা স্থানীয় ধরার খাল ৪৭ বছর পর পুনঃখননের কাজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানএ সময় তিনি নিজ হাতে কোদালে মাটি কেটে টুকরি শ্রমিকদের মাথায় তুলে দেন। এতে প্রধানমন্ত্রীর সঙ্গে অংশ নেন স্থানীয় নেতৃবৃন্দও।   শনিবার (২৩ মে) বেলা ২ টা বেজে ২০ মিনিটে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বৈলর ইউনিযনের গ্রামের ধরার খাল পুনঃখননের উদ্বোধন করেন। এর আগে ২ টা বেজে ১০ মিনিটে সড়ক পথে এসে গাড়ি থেকে নেমে বৃষ্টিতে ভিজে তাকে দেখতে আসা দর্শনার্থীদের হাত নেরে শুভেচ্ছা জানান। পরে দোয়া মাহফিল শেষে খাল পুন:খনন উদ্বোধন করেন। উদ্বোধনের পর ধরার খালের পাশেই মঞ্চে এক আলোচনা সভায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সূত্র জানায়, ১৯৭৯ সালের ৬ সেপ্টেম্বর ব্যক্তিগত পরিদর্শনে ময়মনসিংহের ত্রিশালের ধরার খাল' খাল পরিমাপ ও খনন কার্যক্রমের সাথে যুক্ত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি ১৯৭৬ থেকে ১৯৭৭ সালের দিকে তিনি দেশব্যাপী যে ব্যাপকভিত্তিক খাল খনন কর্মসূচি চালু করেছিলেন, তার অংশ হিসেবে ত্রিশালের এই খালটিও খনন করা হয়েছিল।  তবে বাবার পদাঙ্ক অনুসরন দীর্ঘ ৪৭ বছর পর এই খালটি প্রধানমন্ত্রী ছেলে পুনঃখনন করার স্থানীয় বাসিন্দাদের মধ্যে উচ্ছ্বাস ও আনন্দের সৃষ্টি হয়েছে। ঘটনাটিকে ইতিহাসে বিরল দাবি করে উপজেলার কানহর মোড় মসজিদের সাবেক ইমাম মো. শহিদুল্লাহ বলেন, বাবা প্রেসিডেন্ট হয়ে এখানে এসেছিলেন, এখন ছেলে প্রধানমন্ত্রী হয়ে আসছেন। আমরা খুবই খুশি এবং আনন্দিত। এই এলাকার মানুষ অবহেলিত। প্রধানমন্ত্রীর বাবা এই খালের পাশ দিয়ে যে সড়কটি দিয়ে হেঁটে গিয়েছিলেন। এখন পর্যন্ত এই রাস্তার কোন উন্নয়ন হয়নি। আমরা চাই এই রাস্তাটি পাকা করার ঘোষণা দিবেন। আমাদের এই এলাকায় কমিউনিটি ক্লিনিক নেই। আমরা প্রধানমন্ত্রীর কাছে কমিউনিটি ক্লিনিক চাই। 

স্থানীয় সংসদ সদস্য ডা: মাহবুবুর রহমান লিটন বলেন, বাবার খনন করা খাল ছেলে পুনঃখননের কাজ উদ্বোধন করেছেন, এটি একটি ঐতিহাসিক ঘটনা।  বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, বাবার পথে হাঁটছেন ছেলে, এটা আমাদের অত্যন্ত আনন্দের ও গর্বের।’

আপনার জেলার সংবাদ পড়তে