মধুখালীতে

পীরকে হত্যাচেষ্টার অভিযোগ, গ্রেফতারের দাবিতে মানববন্ধন

এফএনএস (মনিরুজ্জামান মন্নু; মধুখালী, ফরিদপুর) : | প্রকাশ: ২৪ মে, ২০২৬, ১২:৫৪ পিএম
পীরকে হত্যাচেষ্টার অভিযোগ, গ্রেফতারের দাবিতে মানববন্ধন

ফরিদপুরের মধুখালী উপজেলার বৈকণ্ঠপুর হযরত আহমদ শাহ দরবার শরীফের পীর সাহেব মোঃ গোলাম মোস্তফা চিশতী নিজামী ঝিটকা শরীফের উপর অমানবিক নির্যাতন ও শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত কাকন শেখের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে পরিবারবর্গ ও এলাকাবাসী। রবিবার (২৪ মে) সকাল ১১টায় মধুখালী মরিচ বাজার এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন  উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, মধুখালী উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ তারিকুল ইসলাম এনামুল, মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ লাটাই বিশ্বাস, স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধি গোলাম রসুল বিশ্বাস, মোঃ আল আমিন মোল্লা ও মোহাম্মদ আলী মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা অভিযোগ করে বলেন, অভিযুক্ত কাকন শেখ মাদকাসক্ত হওয়ায় পীর সাহেব তাকে মাদক থেকে দূরে থাকার জন্য বিভিন্ন সময় বাধা ও পরামর্শ দিতেন। এরই জের ধরে তার উপর পরিকল্পিতভাবে নির্যাতন ও হত্যার চেষ্টা চালানো হয়েছে বলে তারা দাবি করেন। মানববন্ধনে বক্তারা দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

আপনার জেলার সংবাদ পড়তে