খুলনায় মসজিদে বারান্দায় দিনমজুর ডালিমকে হত্যা

এফএনএস (এম এ আজিম; খুলনা) : | প্রকাশ: ২৪ মে, ২০২৬, ০২:৪৬ পিএম
খুলনায় মসজিদে বারান্দায় দিনমজুর ডালিমকে হত্যা

খুলনার হরিনটানা থানাধীন কৈয়া বাজার জয়খালী ব্রিজ সংলগ্ন মসজিদের বারান্দায় ডালিম গাজি নামে একজন দিনমজুরের লাশ পাওয়া গেছে। রবিবার ভোর সাড়ে ৫ টায় এ হত্যাকান্ডটি ঘটেছে।   হরিনটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন 

বিষয়টি নিশ্চিত করে বলেন, খুলনার কৈয়াবাজার জয়খালী ব্রিজ সংলগ্ন খুলনা টু সাতক্ষীরা মহাসড়ক সংলগ্ন জয়খালি উত্তরপাড়া বাইতুল মা’মুর জামে মসজিদের বারান্দায় স্থানীয়রা একটি গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখে থানায় ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। মাথায় ইটের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পাশে রক্তাক্ত ইট পাওয়া গেছে। কে-বা কারা হত্যাকাণ্ডটি ঘটিয়েছে এখনও জানা যায়নি।

নিহত ডালিম গাজি খুলনার কয়রার মহেশ্বরীপুর এলাকার আবুল হোসেন গাজি ও ভানু বিবির ছেলে। সে পেশায় একজন দিনমজুর। ঘটনাস্থলে সিআইডি টিম আলামত সংগ্রহের কাজ শেষ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে