ইসলামী ব্যাংকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে

সেনবাগে ৫দফা দাবি বাস্তবায়নের মানববন্ধন

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ২৪ মে, ২০২৬, ০৩:৫৪ পিএম
সেনবাগে ৫দফা দাবি বাস্তবায়নের মানববন্ধন

ইসলামী ব্যাংকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে ৫দফা দাবি বাস্তবায়নের দাবীতে নোয়াখালীর সেনবাগে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে রোববার সকালে পৌর শহরের পূর্ব বাজারে ইসলামী ব্যাংকে সামনে এই মানববন্ধন অনুষ্টিত হয়।  

সেনবাগ বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী হাজী বেলাল হোসেন,ব্যবসায়ী আলা উদ্দিন, মাওলানা আবু সাকের, হেদায়েত উল্লা মিয়াজীর নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্টিত। মানববন্ধন শেষে শাখা ব্যবস্থাপক গিযাস উদ্দিনের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক ও বারাবরে স্বারক লিপি প্রদান করে। দাবী গুলো হলো আতঙ্কিত গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে এবং চলমান অস্থিতিশীলতা রোধে ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানের ছুটি অবিলম্বে বাতিল করে তাকে স্বপদে পুনর্বহাল করতে হবে। ব্যাংক ডাকাতদের পূর্ণবাসনের জন্য সংযোজিত ব্যাংক রেজুলেশন আইন-এর ১৮/ক ধারা বাতিল করতে হবে এবং ইসলামী ব্যাংকের গ্রাহকদের মাঝে আতঙ্ক সৃষ্টি করে এমন বিতর্কিত সিদ্ধান্ত থেকে বিরত থাকতে হবে। অতিসত্ত্বর ব্যাংকটির মালিকানা সেইসব প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করতে হবে, যাদের হাত থেকে এস আলম অবৈধভাবে ব্যাংকটি দখলে নিয়েছিলো এস আলম গ্রুপের দখলে থাকা ব্যাংকের শেয়ার দ্রুত নগদায়নের কার্যকর ব্যবস্থা গ্রহণ করে সেই অর্থ তাদের ব্যাংকঋণ ও দায় পরিশোধের ব্যবস্থা করতে হবে এবং ব্যাংক খাতে সংঘটিত নজিরবিহীন আর্থিক কেলেঙ্কারির সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে এস আলম গ্রুপের বিচার নিশ্চিত করতে হবে। ব্যাংকের ভেতরে এস আলমের দোসর, ক্ষমতালোভী, বিভিন্ন অনিয়মের ইন্ধনদাতা এবং ব্যাংকের অভ্যন্তরীণ পরিবেশ বিনষ্টকারী এএমডি কামালুদ্দিন জসীমকে অবিলম্বে বহিষ্কার করতে হবে।

আপনার জেলার সংবাদ পড়তে