আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ৯নং পাঁচবাগ ইউনিয়নে অসহায় ও দুস্থদের মধ্যে মানবিক সহায়তা কর্মসূচির ভিজিএফের চাল বিতরণ শুরু হয়েছে। গতকাল রোববার (২৪ মে) সকালে পাঁচবাগ ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন পাঁচবাগ ইউপির প্রশাসক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম।
তিনি জানান, ঈদুল আজহা উপলক্ষে পাঁচবাগ ইউনিয়নের ১৪২৬ জন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে সরকারি ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণ সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়। এসময় উপস্থিত ছিলেন পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ইবনে আজহার মাহমুদ, সদস্য শেখ মোফাখখারুল হক টুটুল, যুবদল নেতা সারোয়ার জাহান বাহার মাস্টার, মাজারুল ইসলাম নয়ন, বাবলু, ইউপি সচিব মোঃ আসাদুল্লাহ, উদ্দোক্তা রিফাত, ইউপি সদস্য, গ্রাম পুলিশ, গণ্যমান্য ব্যক্তিবর্গ।