কলারোয়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ’র চাল বিতরণ

এফএনএস (জুলফিকার আলী; কলারোয়া, সাতক্ষীরা) :
| আপডেট: ২৪ মে, ২০২৬, ০৪:৪৮ পিএম | প্রকাশ: ২৪ মে, ২০২৬, ০৪:৪৮ পিএম
কলারোয়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ’র চাল বিতরণ

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সাতক্ষীরার কলারোয়ার জালালাবাদ ইউনিয়নে গরিব ও অসহায় মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে জালালাবাদ ইউনিয়ন পরিষদ চত্বরে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান নিশান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, জালালাবাদ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মোট ৬৪১টি কার্ডধারী পরিবারের মাঝে পরিবারপ্রতি ১০ কেজি করে এই চাল বিতরণ করা হয়। পবিত্র ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সরকারের এই মানবিক সহায়তা সময়োপযোগী ভূমিকা রাখবে বলে স্থানীয়রা জানান। চাল বিতরণকালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন-ইউপি সচিব আমিনুর রহমান, ইউপি সদস্য মোকলেছুর রহমান, মোজব্বার আলী, মাহবুবর রহমান ও মনিরুল ইসলাম, ইউপি সদস্য আলী মাহমুদ, মশিয়ার রহমান, শফিউল আজম ও সাইফুল ইসলাম, মহিলা ইউপি সদস্য কাঞ্জন বিবি, নুর জাহান ও সালমা খাতুন, ডিএম আফতাবুজ্জামান প্রমুখ।চাল বিতরণকালে চেয়ারম্যান মাহফুজুর রহমান নিশান বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় দেশের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে আছেন। ঈদের এই খুশিতে কেউ যেন অনাহারে না থাকে, সেজন্যই এই উপহার। সম্পূর্ণ স্বচ্ছতার সাথে প্রকৃত কার্ডধারীদের মাঝে এই চাল পৌঁছে দেওয়া হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে