ঢাকা -টাঙ্গাইল মহাসড়কে ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে গাজীপুর জেলা প্রশাসন ও বিআরটিএ গাজীপুর সার্কেলের যৌথ আয়োজনে সড়ক দূর্ঘটনা রোধে গণসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। কালিয়াকৈরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,
সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রনালয় রেলপথ মন্ত্রনালয় এবং নৌ পরিবহণ মন্ত্রনালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপি।
রোববার (২৪ মে) বিকেলে কালিয়াকৈরের চন্দ্রা - খাড়াজোড়া এলাকায় সড়ক দূর্ঘটনা রোধে গণসচেতনতামূলক সভায় বিশেষ অতিথি ছিলেন রেলপথ মন্ত্রনালয় এবং সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী মোঃ হাবিবুর রশিদ এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রশাসক মোঃ নূরুন করিম ভূঁইয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি, গাজীপুর -১ আসনের এমপি মোঃ মজিবুর রহমান, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান, গাজীপুর মেট্রোপলিটন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান, গাজীপুর পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দিন, গাজীপুর হাইওয়ে পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মোঃ সাইফুল ইসলাম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফাহিম শাহরিয়ার। সভায় বক্তারা স্থানীয় জনতা ও পরিবহন সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন।