কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাম সম্বলিত ফলক পুনঃস্থাপিত করেছেন এমপি। শনিবার (২৪ মে) সকালে জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ফলকটি পুনঃস্থাপন করেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মাজহারুল ইসলাম। এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি নেতা মাসুদুল হাসান, জেলা যুবদলের সভাপতি জিএস খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো: মারুফ মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল্লাহ কায়সার শহীদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওশাদ, সাংগঠনিক সম্পাদক রাহাত ইসলাম সাগরসহ স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ ।
জানা গেছে ২০০১ সালে কিশোরগঞ্জ জেলা স্টেডিয়াম প্রতিষ্ঠার সময় তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাম সম্বলিত একটি ফলক স্থাপন করা হয়েছিল। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের আমলে ফলকটি অপসারণ বা ভেঙে ফেলা হয়। দীর্ঘ বছর পর আজ ফলকটি পুনঃস্থাপন করা হয়।