র্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের চৌকস আভিযানিক দল বৃহস্পতিবার ২১ মে রাতে নিয়মিত ডিউটি করাকালীন ডিএমপি, ঢাকার কদমতলী থানাধীন বিক্রমপুর গ্রাডেন সিটি এলাকার মেদিনী ভিলার পূর্ব পাশে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুন্ঠিত ৩০ রাউন্ড তাজা রাবার কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রাবার বুলেটসমূহ ২০২৪ সালের ০৫ আগস্টে সংঘটিত সহিংস ঘটনায় পুলিশের নিকট হতে লুণ্ঠিত হয়েছিল। ঘটনাটির সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১০ এর গোয়েন্দা কার্যক্রম ও অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত কার্তুজসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে। এই অভিযান প্রমাণ করে যে, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধে র্যাব সদা প্রস্তুত ও সচেষ্ট। জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থে র্যাব ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। র্যাব-১০ এর এই সফল অভিযানে দেশের জনগণ আরও একবার আশ্বস্ত হয়েছে যে, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনী হিসেবে সক্রিয় ও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে। র্যাব-১০ সর্বদা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।