মাহিলাড়ায় ১৩শ' ৪০ পরিবার পেল ভিজিএফর চাল

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৪ মে, ২০২৬, ০৮:১১ পিএম
মাহিলাড়ায় ১৩শ' ৪০ পরিবার পেল ভিজিএফর চাল

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ১৩শ' ৪০টি পরিবারের মধ্যে ১০ কেজি হারে ভিজিএফর চাল বিতরণ করা হয়েছে। রবিবার (২৪ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চাল বিতরণ করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সচিব সৌরভ ভট্টাচার্য্য, ইউনিয়ন ট্যাগ অফিসার সুজন মুন্সী, ইউপি সদস্য মিজানুর রহমান, হাসান আল মামুন, সোলায়মান মৃধা, জসিম উদ্দিন হাওলাদার, নাজমা খানম ও হাসনা হেনা বেগম প্রমুখ। চালপ্রাপ্ত সুবিধাভোগীরা ঈদের আগে চাল পেয়ে মহাখুশী হয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে