বিরলে ক্রেতা-বিক্রেতাদের সমাগমে জমে উঠেছে পশু হাট

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ২৪ মে, ২০২৬, ০৮:১৯ পিএম
বিরলে ক্রেতা-বিক্রেতাদের সমাগমে জমে উঠেছে পশু হাট

বিরলে জমে উঠেছে পৌরশহরের একমাত্র ও সর্ববৃহৎ পশু হাট। পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে রবিবার বিরল পৌর শহরের বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে দিনব্যাপী এ হাটে ক্রেতা ও বিক্রেতাদের সমারোহে মুখরিত হয়ে উঠে হাট। তবে গরুর দাম ভালো পেলেও ছাগলের দাম অপেক্ষাকৃত কম বলে মন্তব্য করেন বিক্রতারা। উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণি সম্পদ দপ্তরসহ বিভিন্ন ব্যাংকের বুথ হাটের তদারকিতে ক্রেতাদের মধ্যে স্বস্তি লক্ষ্য করা গেছে। আর ক্রেতাগণ স্বাচ্ছন্দ্যে পছন্দের পশু ক্রয় করে খুশি মনে বাড়ীতে ফেরার দৃশ্য ছিল চোখে পড়ার মত।

আপনার জেলার সংবাদ পড়তে