গোমস্তাপুরে রেশম চাষি ও কৃষক সমাবেশ

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ২৪ মে, ২০২৬, ০৮:২২ পিএম
গোমস্তাপুরে রেশম চাষি ও কৃষক সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে রেশম চাষি ও বসনীদের অংশগ্রহণে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার “বাংলাদেশে রেশম শিল্পের সম্প্রসারণ ও উন্নয়নের জন্য সমন্বিত পরিকল্পনা-২য় পর্যায় (১ম সংশোধিত)”প্রকল্পের আওতায় এ কৃষক  সমাবেশের আয়োজন করে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড, গোমস্তাপুর ও নাচোল সম্প্রসারন এলাকা।

এ উপলক্ষে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে কলেজের বাংলা বিভাগের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক  তৌফিক আল মাহমুদ। 

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের রেশম  উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক মাহবুবুর রহমান , প্রধান সম্প্রসারন কর্মকর্তা আতিকুর রহমান,  উপ-প্রধান সম্প্রসারণ কর্মকর্তা মো. সিরাজুল রহমান, রেশম উন্নয়ন বোর্ডের  আঞ্চলিক কার্যালয়, রাজশাহীর উপ পরিচালক  তরিকুল ইসলাম,কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেহেদুল ইসলাম, গোমস্তাপুর থানার ওসি নুরে আলম সহ স্থানীয় রেশম চাষি ও কৃষকরা।

আপনার জেলার সংবাদ পড়তে