প্রধানমন্ত্রী বিশ্বাস করেন জনগনের টাকায় বিলাসিতা নয়: আইনমন্ত্রী

এফএনএস (এইচ এম জোবায়ের হোসাইন; ত্রিশাল, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৪ মে, ২০২৬, ০৮:২৫ পিএম
প্রধানমন্ত্রী বিশ্বাস করেন জনগনের টাকায় বিলাসিতা নয়: আইনমন্ত্রী

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের জীবনের অবিচ্ছেদ অংশ। সাবেক সফল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্দেশে কবি নজরুল ইসলামকে ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে কবর দেয়া হয়। কবি নজরুল বিশ্বাস করতেন সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই। যারা নজরুলকে ভালবেসেছেন তারা বলতে পারবেন নজরুলের গভীরতা। 

কথাগুলো বলেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান এমপি। তিনি রোববার ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ত্রিশালের নজরুল মঞ্চে তিনদিন ব্যাপী জাতীয় পর্যায়ের অনুষ্ঠানের ২য় দিন প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এমপিদের টেক্স ফি গাড়ি দেয়া বন্ধ করেছেন। তিনি বিশ্বাস করেন জনগনের টাকায় বিলাসিতা নয়।  ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম এমপি, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ মাহাবুবুর রহমান, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এনডিসি, ময়মনসিংহের উপ মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ আতাউল কিবরিয়া। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাঁশরী’র প্রতিষ্ঠাতা সভাপতি ড. ইঞ্জিনিয়ার মোঃ খালেকুজ্জামান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যলয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল মাওলা (মাওলা প্রিন্স), জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজের অতিরিক্ত পরিচালক রাশেদুল আনাম, এম ফিল।

আপনার জেলার সংবাদ পড়তে