নির্ভিক সাংবাদিক

আরিফ উদ্দিন সেরা সংবাদদাতার সম্মাননা ক্রেস্ট পেলেন

এফএনএস (অমলেশ কুমার মালাকার; পলাশবাড়ী, গাইবান্ধা) : | প্রকাশ: ২৪ মে, ২০২৬, ০৮:৩৬ পিএম
আরিফ উদ্দিন সেরা সংবাদদাতার সম্মাননা ক্রেস্ট পেলেন

রংপুর থেকে প্রকাশিত দৈনিক আখিরা পত্রিকার ৩০ বছরপূর্তি-২০২৬  উপলক্ষে নির্ভিক সাংবাদিক মো. আরিফ উদ্দিন সেরা সংবাদদাতার সম্মাননা ক্রেস্ট পেলেন।  শনিবার (২৩ মে) বিকেলে রংপুর চেম্বার অব কমার্স হলরুমে পত্রিকার ৩০ বছরপূর্তি উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে দৈনিক আখিরা পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি এবং দৈনিক আমাদেরসময় পলাশবাড়ী উপজেলা প্রতিনিধি মো. আরিফ উদ্দিনকে সেরা সাংবাদদাতা হিসেবে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাড. রেজেকা সুলতানা ফেন্সি। এসময় রংপুর কারমাইকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহ আলম, সাবেক ভিপি আলাউদ্দিন মিয়া, রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারি পুলিশ সুপার নজির হোসেন, বাংলার চোখের চেয়ারম্যান তানভির হোসেন আশরাফী,  দৈনিক আখিরা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাছুদ-উর রহমান মিলু এবং নির্বাহী সম্পাদক নুরুন্নাহার মাছুদ সীমা, গাইবান্ধার কবি-কথাসাহ্যিতিক টি এম মনোয়ার হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য; এরআগেও দৈনিক আখিরা পত্রিকার রজতজয়ন্তী-২০২১ উপলক্ষে সাংবাদিক মো. আরিফ উদ্দিনকে তার ক্ষুরধার লেখনীর জন্য সেরা সাংবাদিকতার সম্মাননা ক্রেস্ট দেয়া হয়েছিল।

আপনার জেলার সংবাদ পড়তে