পিরোজপুরের মঠবাড়িয়ায় নৃশংসভাবে কুপিয়ে দু’যুবককে হত্যা

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ২৫ মে, ২০২৬, ১১:৪১ এএম
পিরোজপুরের মঠবাড়িয়ায় নৃশংসভাবে কুপিয়ে দু’যুবককে হত্যা

পিরোজপুরের মঠবাড়িয়ায় কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক দ’ুটি ঘটনায় দু’যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার (২৪ মে) দুপুরে উপজেলার ফুলঝুরি গ্রাম ও টিকিকাটা ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ফুলঝুরি গ্রামের মোহাম্মদ ইউসুফ শরীফ (৩৫) এবং টিকিকাটা ইউনিয়নের পোশাক ব্যবসায়ী আব্দুল কাইয়ুম (৩০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ফুলঝুরি গ্রামে ইউসুফ শরীফকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।

অন্যদিকে, টিকিকাটা ইউনিয়নের নিজ ঘর থেকে আব্দুল কাইয়ুমের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের ধারণা দুর্বৃত্তরা কুঠার দিয়ে কুপিয়ে তাকে হত্যা করেছে। তবে হত্যার কারণ এখনও নিশ্চিত  হওয়া যায়নি। পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহম্মেদ ছিদ্দিকী জানিয়েছেন ফুলঝুরিতে ইউসুফ শরীফ হত্যাকান্ডের ঘটনায় দু’জনকে পুলিশ আটক করেছে। তদন্তের স্বার্থে আপাতত তাদের পরিচয় জানানো যাচ্ছে না। আর টিকিকাটায় আব্দুল কাইয়ুম হত্যাকান্ডের কারন ও কে  বা কারা তাকে হত্যা করেছে সে ব্যাপারে পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। তবে পুলিশের গোয়েন্দারা এব্যাপারে কাজ করছে। পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।