চিতলমারীতে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতার পুরুস্কার বিতরণ

এফএনএস (মোঃ একরামুল হক মুন্সী; চিতলমারী, বাগেরহাট) :
| আপডেট: ২৫ মে, ২০২৬, ০৩:২৩ পিএম | প্রকাশ: ২৫ মে, ২০২৬, ০৩:২৩ পিএম
চিতলমারীতে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতার পুরুস্কার বিতরণ

চিতলমারীতে উৎসব মুখর পরিবেশে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৪ মে) দিনব্যাপী উপজেলার একে ফায়জুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক (ক্রীড়া সাংস্কৃতিক ও বিষয় ভিত্তিককুইজ, বিতর্ক ও কাবিংসসহ বালক, বালিকাদের ৩৮টি ইভেন্টে) প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।বিকেলে উপজেলা পরিষদ অডিটরিয়মে সাংস্কৃতিক প্রতিযোগীতা ১৪৬জন বিজয়ী  শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন ইউএনও খাদিজা আক্তার ।

এ সময় উপজেলা শিক্ষা অফিসার অচ্যুতানন্দ দাসের সভাপতিত্বে উপজেলা সহকারি শিক্ষা অফিসার মানস কুমার তালুক দার,শংকর কুমার বিশ্বাস,প্রভাত হালদার,সুবির কুমার,উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) আহসান হাবিব ঠান্ডু,সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট ফজলুল হকসহ গণমাধ্যম কর্মী ও উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষ উপস্থিত ছিলেন।