জাবিপ্রবি’ ভিসির গবেষণাসেল পরিদর্শন

এফএনএস (শাহ জামাল; মেলান্দহ, জামালপুর) : | প্রকাশ: ২৫ মে, ২০২৬, ০৩:২৫ পিএম
জাবিপ্রবি’ ভিসির গবেষণাসেল পরিদর্শন

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মেলান্দহ থানার মালঞ্চ এলাকায়। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিতি শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিশারীজ কলেজকে ২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয়। প্রফেসর ড. সৈয়দ শামসুদ্দিন আহমেদের প্রথম ভিসি হিসেবে যোগদানের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মকান্ড শুরু হয়। ২০১৪ সালের ছাত্র-জনতার অভুত্থানের পরের বছর ১৬  জানুয়ারি’২৫ অন্তর্বী সরকার এটিকে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামকরণের অনুমোদন দেয়। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর অত্যাধুনিক (ইভোলোশন এন্ড ডাইভার্সিটি ল্যাব) নামে একটি গবেষণাগার স্থাপন করা হয়। 

ইতোমধ্যেই গবেষণাগারটি বেশ সাড়া ফেলেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্রদের প্রচেষ্টায় করোকালে বিনামুল্যে এন্টিভাইরাল/হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করার মধ্য দিয়ে জনগণের মাঝে সাড়া ফেলেছে। মাছ-ব্যাঙ-সাপ নিয়ে গবেষণার সফলতা প্রদর্শন করা হয়েছে। এতে বাংলাদেশের ইতিহাসে প্রথম যমুনার মিঠা পানির ইলিশ এবং রুই মাছের জিনুম আবিস্কার আন্তর্জাতিক মহলে সাড়া ফেলেছে।

এই ল্যাবে যে সকল গবেষণা কার্যকম চলে, তার মধ্যে অন্যতম হলো-জেনেটিক, এনালাইজার, মাছ-সাপ-ব্যাঙের সিুকুয়েন্স জিন, ডিএনএ, আরটিপিসিআর মেশিন, করোনা ভাইরাস, জীবানু চিহ্নিত ও সনাক্তকরনসহ নানাবিধ কাজে ব্যবহারযোগ্য। যা সকল প্রাণির কিংবা নতুন প্রজাতি, জীবানু সনাক্ত,  ইতিহাস, ইভোলোশনার হিস্ট্রি জানা যায়।

জাপান হিরোশিমা বিশ্ববিদ্যালয় থেকে পোস্টডক ও পিএইচডিধারী সহকারি অধ্যাপক ড. মাহমুদুল হাসান গবেষণা সেলের পরিচালনা করছেন। এর সাথে আছেন আরেক সহকারি অধ্যাপক রফিকুল বারী মামুন এবং একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ড. মাহমুদুল হাসান জানান-ক্যান্সারের মতো দুরারোগ নির্নয়েও সহায়ক ভূমিকা রাখছেন। যা মানুষের রোগ নির্নয়ের মাধ্যমে মানবসেবায় নিয়োজিত আছে। এটিকে আধুনিক গবেষণার মিউজিয়ামে উন্নীত করার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। এই গবেষণা সেলের পরিচালক ড. মাহমুদুল হাসানের দেশি-বিদেশি ৪৬টি জার্নালে প্রবন্ধ আছে। গবেষণাগার পরিদর্শণ করেছেন নবাগত ভিসি প্রফেসর ড. আমির হোসেন ভূঁইয়া। পরিদর্শনকালে তিনি সন্তোষ প্রকাশ করে গবেষক দলের সাথে কথা বলেছেন। ল্যাবকে এগিয়ে নিতে পর্যাপ্ত স্পেসসহ যাবতীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে