ঈদুল আজহার ছুটিতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে ভেক্যুর আঘাতে সিহাব হোসেন মাসুম (৪০) নামের এক ব্রাক কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত সিহাব বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া এলাকার মোকসেদ নলীর ছেলে। ঘটনাটি ঘটেছে সোমবার (২৫ মে) দুপুরে বৃহত্তর বরিশাল বিভাগের ঝালকাঠীর রাজাপুর ফায়ার সার্ভিসের সামনে। খবরপেয়ে তাৎক্ষনিকভাবে রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত মাসুম ঝালকাঠীর রাজাপুর উপজেলার ব্রাক কার্যালয়ে চাকরি করতেন। নিহতের স্বজন ও সহকর্মীরা জানিয়েছেন, নিজের মোটরসাইকেল নিয়ে ঈদুল আজহার ছুটি কাটাতে মাহিলাড়া গ্রামের বাড়িতে ফিরছিলেন মাসুম। পথিমধ্যে রাজাপুর ফায়ার সার্ভিসের সামনে পৌঁছলে মাটি কাটা ভেক্যুর আঘাতে গুরুত্বর আহত হয় মাসুম। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষনা করেন। রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস জানিয়েছেন, খালের পাশ দিয়ে সড়কে উঠছিলো ভেক্যু। এসময় ভেক্যুর আঘাতে মোটরসাইকেল চালক মাসুম গুরুত্বর হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।
তিনি আরও বলেন, দূর্ঘটনা কবলিত ভেক্যু ও মোটরসাইলে জব্দ করা হয়েছে। ঘটনার পরপরই ভেক্যু চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।