কেশবপুরে স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

এফএনএস (জয়দেব চক্রবর্তী; কেশবপুর, যশোর) :
| আপডেট: ২৫ মে, ২০২৬, ০৬:৫২ পিএম | প্রকাশ: ২৫ মে, ২০২৬, ০৬:৪২ পিএম
কেশবপুরে স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

কেশবপুরে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষক  জয়ন্ত বিশ্বাসকে (১৭)  গ্রেফতার করেছে পুলিশ। 

জানা গেছে, সোমবার (২৫-০৫-২৬) বিকেলে উপজেলার সাগরদাঁড়ি গ্রামের চতুর্থ শ্রেণীর ঐ ছাত্রীকে বাড়িতে একা পেয়ে  জোরপূর্বক ধর্ষণ করে জয়ন্ত বিশ্বাস। পরে ওই ছাত্রীর পিতা-মাতা ঘটনা জানতে পেরে এলাকাবাসীদের সাথে নিয়ে ধর্ষক জয়ন্ত বিশ্বাসকে আটক করে পুলিশকে সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে  ধর্ষক জয়ন্ত বিশ্বাসকে আটক করে। ধর্ষক জয়ন্ত ওই গ্রামের শ্যামল বিশ্বাসের ছেলে বলে জানা গেছে। এ ঘটনায় শিশু টির পিতা বাদী হয়ে থানায় মামলা করেছেন। কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন সাংবাদিকদের বলেন ঘটনায়  থানায় মামলা হয়েছে যার নম্বর -১৮।  ধর্ষিতা শিশুটিকে উদ্ধার করে তার ডাক্তারি পরীক্ষার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে