চাঁদপুরে ঝড়ের তাণ্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৫ মে, ২০২৬, ০৬:৫৮ পিএম
চাঁদপুরে ঝড়ের তাণ্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি

চাঁদপুরে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে,লঞ্চঘাটের পন্টুন, চেম্বার ভবন গ্লাস ধসে পড়া, গাছপালা উপড়ে, ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে এবং বিদ্যুতের খুঁটি ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়েছে। ঝড়ে অসংখ্য গাছপালা উপড়ে পড়ায় ও তার ছিঁড়ে বিভিন্ন এলাকা দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। সোমবার (২৫ মে) দুপুর ২ টা থেকে চাঁদপুরের আকাশ মেঘাচ্ছন্ন হয়ে শুরু হয় প্রবল ঝড়-বৃষ্টি। ভারী বৃষ্টির দরুন চাঁদপুর হাসান আলী হাই স্কুল মাঠের একটি রেন্ট্রি গাছ লেকের পাড় অঙ্গীকারের সামনের রাস্তায় উপড়ে পড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ খবর জানতে পেরে এডভোকেট নুরুল আমিন খান আকাশের নেতৃত্বে ক্লিন চাঁদপুর সদস্যরা গাছটি অপসারণে তাৎক্ষণিক উদ্ধার তৎপরতা চালান এবং যানবাহন চলাচল স্বাভাবিক করে দেন। এর কিছুক্ষণ পর 

চাঁদপুর লঞ্চঘাটে উত্তাল বাতাসের কবলে পড়ে প্রাণহানির বড় ধরনের নৌ দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে এমবি ঈগল ও মিতালী -৭ লঞ্চের যাত্রীরা।  প্রবল দমকা হাওয়া ও উত্তাল নদীর কারণে চাঁদপুর লঞ্চঘাটে নোঙর করা ও ঘাটে ভিড়তে যাওয়া যাত্রীবাহী লঞ্চ ‘ঈগল-৭’ এবং আরেকটি লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন যাত্রী আহত হন এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঝড়ের তাণ্ডবে চাঁদপুর লঞ্চঘাটের পন্টুন ও জেটি ক্ষতিগ্রস্ত হয়েছে।  ঝড়ো বাতাসে পুরান বাজারে চাঁদপুর চেম্বার অব কমার্সের ভবনের পাঁচটি গ্লাস নিচে ধসে পড়ে।স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা খবর পেয়ে উদ্ধার তৎপরতা চালিয়েছে।   চাঁদপুরে প্রচন্ড ঝড়ে চলন্ত সিএনজিতে গাছ পড়ে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা চৌরাস্তায় এলাকায় মো. হেলাল (৬০) নামে এক বৃদ্ধ নিহত হবার খবর পাওয়া গেছে।  এছাড়া  জেলার বিভিন্ন স্থানে গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় বেশ কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।সন্ধ্যা সাতটা পর্যন্ত পুরান বাজারে বিদ্যুৎ নেই বলে জানিয়েছেন নাজমা বেগম নামে স্থানীয় এক গৃহিণী।  ঝড়ের সাথে অতিবৃষ্টির কারণে জেলার ফসলি জমির ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।।

আপনার জেলার সংবাদ পড়তে