ঝিকরগাছায় দরিদ্রদের নগদ অর্থ বিতরণে এমপি ফরিদ

এফএনএস (মোঃ ইলিয়াস উদ্দিন; ঝিকরগাছা, যশোর) : | প্রকাশ: ২৫ মে, ২০২৬, ০৭:৩৯ পিএম
ঝিকরগাছায় দরিদ্রদের নগদ অর্থ বিতরণে এমপি ফরিদ

যশোরের ঝিকরগাছায় উপজেলা প্রশাসনের আয়োজনে ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে গরীব অসহায় ও দু: স্থ মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ২৫ মে (সোমবার) সকাল ১১ টায় ঝিকরগাছা উপজেলা পরিষদের সভাকক্ষে  আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ।  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর -২ আসনের সংসদ সদস্য ডা: মোসলেহ উদ্দীন ফরিদ। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, এ কুরবানী আমাদের জন্য ত্যাগের শিক্ষা। তিনি ৫০০ দরিদ্রদের মাঝে ১০০০ টাকা নগদ অর্থ প্রদান করেন অনুষ্ঠানে বিশেষ অতিথি ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মশিউর রহমান,কর্মপরিষদ সদস্য মাওলানা ফখরুল ইসলাম, অধ্যাপক আলমগীর কবির, পৌর আমীর আব্দুল হামিদ, শংকরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নিছার উদ্দিন, অ্যাডভোকেট হাবিব কায়সার সহ বিভিন্ন ইউনিয়ন জামায়াতের আমীর - সেক্রেটারি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা -কর্মচারীবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে