গোমস্তাপুর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ২৫ মে, ২০২৬, ০৭:৫১ পিএম
গোমস্তাপুর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেনীর বৃত্তি পরিক্ষার বৃত্তিপ্রাপ্ত কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল সোমবার বিকেল রহনপুরস্থ একটি কমিউনিটি সেন্টারে এই সংবর্ধনার আয়োজন করা হয়। উপজেলা কিন্ডারগার্ডেন এসোসিয়েশন আয়োজিত সংবর্ধনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সালেহ আহমেদ বাচ্চু। প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসেনর সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। বক্তব্য রাখেন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) স্বাস্ব্য অধিদপ্তরে ডাঃ মাহবুব হাসান, রাজস্ব কর্মকর্তা মইনুল ইসলাম স্বপন, সহকারী অধ্যাপক অবঃ জিন্নাাউল আওয়াল (জিন্নাহ) গোমস্তাপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সারওয়ার হাবিব। উল্লখ্য আলোচনা শেষে ১৮৬ জন কৃতি শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যরা ।

আপনার জেলার সংবাদ পড়তে