দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা মেহেদী নিহত

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) :
| আপডেট: ৩ জুন, ২০২৬, ০৮:১৯ পিএম | প্রকাশ: ৩ জুন, ২০২৬, ০৮:০২ পিএম
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা মেহেদী নিহত

দৌলতপুর উপজেলা বিএনপি নেতা মেহেদী হাসান (মুলাম) (৩৫) বুধবার দুপুর ১ টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলে মোটরসাইকেলে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী যাত্রীবাহি বাস ঢাকা অভি মুখে যাওয়ার সময় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। ইন্নালিল্লাহি রাজিউন। মেহেদী হাসান (মুলাম) ঈদের ছুটি শেষে তার দায়িত্ব পালনের সময় এ দুর্ঘটনা ঘটে।  তার কর্মস্থল বাংলাদেশ ফুট ওয়ার ইন্ডাস্ট্রিজ  লিমিটেড এবং বাংলাদেশ মেলামাইন  ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর টাঙ্গাইল জনের মার্কেটিং অফিসার হিসেবে। কর্মরত ছিলেন। সে দৌলতপুরের সাদিপুর গ্রামের গোলাম মন্ডলের ছেলে ও তোর বিএনপির অন্যতম নেতা সাদীপুর গ্রামের আব্দুল লতিফের ভাতিজা এবং দৌলতপুর সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুস শুকুরের ভাই। বিএনপি নেতা মেহেদী হাসান মুলামের মৃত্যুর সংবাদে ঢাকায় অবস্থানরত দৌলতপুরের সংসদ সদস্য আলহাজ রেজ আহমেদ বাচ্চু মোল্লা গভীর শোক প্রকাশ করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। এ দিকে দৌলতপুরে সাদিপুর গ্রামে  বৃহস্পতিবার নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে