গফরগাঁওয়ে গরু আনতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ৪ জুন, ২০২৬, ০২:৫০ পিএম
গফরগাঁওয়ে গরু আনতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁওয়ে হঠাৎ বজ্রপাতে মোঃ সিয়াম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার (৪ জুন) সকালে উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের মধ্য লামকাইন গ্রামে ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, উপজেলার মধ্য লামকাইন গ্রামের রুকুন উদ্দিনের ছেলে সিয়াম বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা দিকে বাড়ির বাইরে থেকে গরু আনা সময়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত হলে গুরুতর আহত হয়। পরে স্বজনরা দ্রুত সিয়ামকে পাশ্ববর্তী হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার এলাকায় শোকের ছায়া নেমে আসে। সিয়াম প্রায় এক বছর আগে বিয়ে করেন বলে জানা গেছে। পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে