মুলাদীতে ৫টি মোবাইল ফোনসহ যুবক আটক

এফএনএস (মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, বরিশাল) :
| আপডেট: ৪ জুন, ২০২৬, ০৬:৩৯ পিএম | প্রকাশ: ৪ জুন, ২০২৬, ০৬:৩৯ পিএম
মুলাদীতে ৫টি মোবাইল ফোনসহ যুবক আটক

বরিশালের মুলাদীতে ৫টি অ্যান্ডুয়েড মোবাইল ফোনসহ জসিম সরদার (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে মুলাদী পৌরসভার চরডিক্রী গ্রামের ৭নম্বর ওয়ার্ড গ্রামীণফোন টাওয়ার এলাকা থেকে তাকে আটক করা হয়। জসিম সরদার উপজেলার চরকালেখান ইউনিয়নের দক্ষিণ গাছুয়া গ্রামের রহমান সরদারের ছেলে। ফোনগুলো ঢাকা থেকে ছিনতাই করে বিক্রির জন্য গ্রামে ফিরছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন বলে জানায় থানা পুলিশ।  মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, বুধবার সন্ধ্যায় টহলপুলিশ পৌরসভার ৭নম্বর ওয়ার্ডে গ্রামীণফোন টাওয়ার এলাকায় চেকপোস্ট বসায়। সন্ধ্যা ৭টার দিকে এক ব্যাক্তি পুলিশ থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। এসময় তল্লাশী করে তার কাছে ৫টি মোবাইল ফোন পাওয়া গেলে পুলিশের সন্দেহ হয় এবং তিনি জিজ্ঞাসাবাদে ছিনতাইয়ের কথা স্বীকার করেন। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, ফোনসহ যুবক আটকের ঘটনায় পুলিশ বাদী হয়ে মুলাদী থানায় একটি মামলা করেছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে