বরিশালে মাদকসহ গ্রেপ্তারকৃত পুলিশ সদস্যকে জেলহাজতে প্রেরণ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৫ জুন, ২০২৬, ১১:৩৩ এএম
বরিশালে মাদকসহ গ্রেপ্তারকৃত পুলিশ সদস্যকে জেলহাজতে প্রেরণ

বরিশাল নগরীতে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তারকৃত পুলিশ কনস্টেবল তানহাদ আহমেদ নীরবকে (২৫) আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ৪ জুন শেষকার্যদিবসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃতকে আদালতে সোর্পদ করা হয়। পরবর্তীতে বিচারক তাকে বরিশাল জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানিয়েছেন, তানহাদ আহমেদ নীরবের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।

 ওসি আরও জানান, এর আগে গত ৩ জুন দিবাগত রাতে নগরীর কেডিসি এলাকা থেকে নিয়মিত মাদক বিরোধ  অভিযানের সময় তাকে আটক করে স্টিমারঘাট ফাঁড়ি পুলিশ। এসময় তার শরীরে তল্লাশী করে পাঁচপিস ইয়াবা এবং দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে জানা গেছে, গ্রেপ্তারকৃত তানহাদ আহমেদ নীরব বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইনসের রেশন স্টোরের কনস্টেবল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাদা পোশাকধারী পুলিশ কনস্টেবল নীরব নগরীর কেডিসি কলোনি থেকে বের হচ্ছিলেন। তখন কোতয়ালি মডেল থানা পুলিশের আওতাধীন স্টিমারঘাট ফাঁড়ি পুলিশের এএসআই মেহেদী হাসান তাকে আটক করেন।

আপনার জেলার সংবাদ পড়তে