বিশ্ব পরিবেশ দিবসে পিরোজপুরে পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) :
| আপডেট: ৫ জুন, ২০২৬, ০৩:৩১ পিএম | প্রকাশ: ৫ জুন, ২০২৬, ০৩:৩১ পিএম
বিশ্ব পরিবেশ দিবসে পিরোজপুরে পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন

আজ শুক্রবার পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে পিরোজপুর জেলা পরিষদ সপ্তাহ ব্যাপী পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচী গ্রহন করেছে। শুক্রবার সকাল  ১০ টায় পিরোজপুর সদরের ভাইজোড়া নামক এলাকার একটি মজা পুকুর পরিষ্কারের মাধ্যমে পরিচ্ছন্নতা সপ্তাহের উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।

এ সময়ে তিনি বলেন, পরিবেশ সুন্দর রাখতে জনসচেতনতা বৃদ্ধির  বিকল্প নেই। পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহবান জানান তিনি। পিরাজপুরে জেলা পরিষদের ১১২ টি পুকুর রয়েছে সেগুলো পর্যাযক্রমে প্রশাসক পরিষ্কার করা হবে। এর মাধ্যমে জলাশয়ের পরিবেশ সংরক্ষণ, মশার প্রজনন রোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।  জেলা পরিষদের পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধনকালে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয়জনপ্রতিনিধি এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে