পটুয়াখালীর দুমকীতে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

এফএনএস (কাজল বরণ দাস; পটুয়াখালী) : | প্রকাশ: ৫ জুন, ২০২৬, ০৪:৫০ পিএম
পটুয়াখালীর দুমকীতে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

পটুয়াখালীর দুমকি উপজেলায় বজ্রপাতে মজিবর সরদার (৫৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) সকাল ১১টার দিকে উপজেলার লেবুখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মজিবর সরদার লেবুখালী গ্রামের মৃত হাতেম সরদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হলে বাড়ির পশ্চিম পাশের মাঠে থাকা গরু আনতে যান মজিবর। এ সময় হঠাৎ বজ্রাঘাতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বলেন, বজ্রপাতে একজনের মৃত্যুর বিষয়টি পুলিশ অবগত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে