বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুস বাহাদুর গ্রেফতার। তাকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে বরিশাল জেলা কারাগারে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের চাত্রীশিরা গ্রামের মৃত মবিন বাহাদুরের ছেলে ইউনুস বাহাদুরের বিরুদ্ধে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একই গ্রামের মো.ইকবাল বাহাদুর আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেন। তিনি উপজেলার বাগধা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মামলার এজাহারে অভিযোগ করা হয়, বিরোধের জেরে সংঘটিত হামলায় ইকবাল বাহাদুর গুরুতর আহত হন এবং তার হাত ভেঙে যায়। মামলার ভিত্তিতে বৃহস্পতিবার রাতে আগৈলঝাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ইউনুস বাহাদুরকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। পরদিন শুক্রবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে বরিশাল জেলা কারাগারে পাঠানো হয়। মো.ইকবাল বাহাদুর বলেন, উপজেলার বাগধা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুছ তার সহযোগীদের নিয়ে আমাকে মারপিট করে হাত ভেংগেদেয়। আমি থানায় মামলা করি। এ বিষয়ে আগৈলঝাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানায়, দায়েরকৃত মামলার প্রেক্ষিতে উপজেলার বাগধা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুছকে গ্রেফতা করা হয়।