কলাপাড়ায় বাস ও অটোরিকশা সংঘর্ষে নিহত এক, আহত ৮

এফএনএস (মিলন কর্মকার রাজু; কলাপাড়া, পটুয়াখালী) : | প্রকাশ: ৭ জুন, ২০২৬, ০৩:৫২ পিএম
কলাপাড়ায় বাস ও অটোরিকশা সংঘর্ষে নিহত এক, আহত ৮

পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের আন্ধার মানিক সেতুতে যাত্রীবাহী সাকুরা পরিবহন ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশায় থাকা হারুন গাজী নামে এক যাত্রী নিহত ও আট যাত্রী আহত হয়েছে।   শনিবার রাত আটটার দিকে ঢাকা থেকে কুয়াকাটাগামী সাকুরা বাসটি সেতু দিয়ে বেপরোয়া গতিতে চালাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সাথে এ সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক ও আট যাত্রী আহত হয়।  কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান,  দূর্ঘটনায় আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়।  কিন্তু তাদের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত  সাড়ে ১১ টার দিকে হারুন গাজী মারা যায়।  অপর আহতরা কলাপাড়া ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীণ রয়েছে।  এ ঘটনায় ঘাতক সাকুরা বাসটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে