হামে খালি হচ্ছে মায়েদের ভরা কোল, ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু

এফএনএস প্রতিবেদক:
| আপডেট: ৯ জুন, ২০২৬, ০৫:১৫ এএম | প্রকাশ: ৯ জুন, ২০২৬, ০৫:১৫ এএম
হামে খালি হচ্ছে মায়েদের ভরা কোল, ২৪ ঘণ্টায় আরও ৮  শিশুর মৃত্যু

সারা দেশে হঠাৎ হামের প্রকোপে উদ্বেগ জেগেছে। প্রতিনিয়ত রোগটির প্রভাবে ঝরছে শিশুদের তাজা প্রাণ। একই সঙ্গে খালি হচ্ছে মায়েদের ভরা কোল। সবশেষ গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন হামে ও ৭ জন উপসর্গ নিয়ে মারা গেছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬২৮।

এই সময়ে নতুন করে ১ হাজার ১৮৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

তথ্য অনুযায়ী, হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯২ জনে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৩৬ জন।

হাম আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে একজনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে ঢাকায় ২ জন এবং রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুরে একজন করে মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় ৯৩ নিশ্চিত সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৭৭৯ জন।

একই সময়ে ১ হাজার ৯২ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে করে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ হাজার ১০৪ জনে।

আপনার জেলার সংবাদ পড়তে