মাধবপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) : | প্রকাশ: ৯ জুন, ২০২৬, ০২:৫০ পিএম
মাধবপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

হবিগঞ্জের মাধবপুরে দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মঙ্গলবার সকালে আয়োজিত  এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাইফুল হক মির্জা'র সভাপতিত্বে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকতা ডাঃ মোহাম্মদ ইমরুল হাসান, জেলা দুর্নীতি দমন কমিশনের উপসহকারি পরিচালক মো কামরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকতা মোঃ সিরাজুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, এস.আই মঞ্জুরুল ইসলাম, সহকারি অধ্যাপক মঈনউদ্দিন আহম্মদ, সার্জেন্ট অবঃ আব্দুল কুদ্দুছ, সাবেক কাউন্সিল দুলাল মোদক।

প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দুর্নীতির কুফল, সুশাসন প্রতিষ্ঠায় নাগরিক দায়িত্ব এবং নৈতিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরে যুক্তি ও তথ্যভিত্তিক বক্তব্য উপস্থাপন করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্নীতি একটি দেশের উন্নয়নের প্রধান অন্তরায়। দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বিতর্কের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে সততা, জবাবদিহিতা ও দুর্নীতিবিরোধী মনোভাব গড়ে তুলতে হবে।

মাধবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে